সর্বশেষ

সারাদেশ

কানসাট আব্বাস বাজারে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আব্বাস বাজারে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল ৭১-৫৮ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল “মাদক নয়, হোক জীবনের জয়”।

প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরও যোগ করেন, সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের নিয়মিত মাঠমুখী হতে হবে।

সভাপতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।


অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আব্দুল মবিন, মো. মাসুম, মো. টমাস মাস্টারসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। স্থানীয় দর্শকরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন