সর্বশেষ

সারাদেশ

পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. ইউসুফ আলী (৪৫)। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পল্লবী থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকার হ্যাভেন সিটির পশ্চিম পাশে এক ব্যক্তি অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন