সর্বশেষ

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে তিনটি ইট ভাটায় চার লাখ টাকা জরিমানা

স্টাফ রির্পোটার, জামালপুর
স্টাফ রির্পোটার, জামালপুর

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার বিকেলে তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সরিষাবাড়ি উপজেলার আওনা ও পোগলদিঘা ইউনিয়নের আম্মা ব্রিকস, এমভি ব্রিকস এবং নাজ ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

অভিযানকালে উপস্থিত ছিলেন জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সন্দীপ বিশ্বাস, পুলিশ সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় ইটভাটাগুলোতে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন