সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশকুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
কলাপাড়ায় শান্তিপূর্ণ ভোট, জাল ভোটের চেষ্টা রুখেছে পুলিশ
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
বগুড়ায় সকাল ১০টার মধ্যে ১৮.৩৬% ভোট পড়েছে
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
যত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি নেই: কামাল আহমেদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার প্রায় নয় মাস পেরিয়ে গেলেও একটি সুপারিশও কার্যকর না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেছেন, কমিশনের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলোর কোনোটিই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি—এটি অত্যন্ত দুঃখজনক।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কামাল আহমেদ বর্তমানে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কনসালটিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর প্রতি সরাসরি দায় আরোপ না করলেও অন্তর্বর্তী সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন কামাল আহমেদ। তিনি বলেন, “বাস্তবতা হলো—অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কার্যত কিছুই করেনি।”

কামাল আহমেদ জানান, গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। তখন আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর একটি পৃথক তালিকা চাওয়া হলে কমিশন মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রস্তুত করে জমা দেয়। প্রধান উপদেষ্টা একাধিকবার নির্দেশ দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কমিশনের প্রধান। তাঁর ভাষ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিবেদনের ওপর কাজ করার কথা বললেও তা মূলত বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে মতামতের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে প্রাপ্ত মতামতে বলা হয়েছে—সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য নয়।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) একীভূত করে একটি স্বায়ত্তশাসিত গণমাধ্যম প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবের কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রেও সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেন কামাল আহমেদ।

তিনি জানান, উপদেষ্টাদের সমন্বয়ে দুই দফায় দুটি কমিটি গঠন করা হয়েছিল—একটি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে আহ্বায়ক করে এবং অন্যটি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে। তবে এসব কমিটির কার্যক্রম থেকেও কোনো ফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।

“এখন সময় প্রায় শেষের দিকে,” উল্লেখ করে কমিশনের প্রধান বলেন, সরকার চাইলে অন্তত ২০টি সুপারিশ কেবল প্রশাসনিক নির্দেশনার মাধ্যমেই বাস্তবায়ন করতে পারত। তা না হওয়াই তাঁর গভীর হতাশা ও ক্ষোভের কারণ।

সম্মেলনটি সঞ্চালনা করেন সাংবাদিক শাহনাজ শারমিন। এতে আরও বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিজেসির উপদেষ্টা খায়রুল আনোয়ার, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিজেসির ট্রাস্টি ফাহিম আহমেদ এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের বাংলাদেশ প্রতিনিধি মো. আল মামুনসহ অন্যান্য অতিথিরা।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন