সর্বশেষ

রাজনীতি

নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ নির্বিঘ্নভাবে ভোট দিলে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

তিনি বলেন, "আমি ইনশাআল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে।"

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, "সারা দেশের খবর এখনো আমরা পাইনি। গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। যা কাম্য নয়। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন-শৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে।"

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন