সর্বশেষ

সারাদেশ

ভোটকেন্দ্রে সন্দেহজনক ঘোরাফেরা: পাথরঘাটায় বিএনপি নেতাকে জরিমানা

জয়দেব বিশ্বাস, বরগুনা
জয়দেব বিশ্বাস, বরগুনা

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে কেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন। পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ বিষয়ে মিজানুর রহমান হারুন চাপরাসীর বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ভোটগ্রহণকে কেন্দ্র করে পাথরঘাটায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন