সর্বশেষ

জাতীয়

হাদিকে গুলি: সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চেয়ে পুলিশের অনুরোধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হামলার ঘটনায় পুলিশের কাছে প্রাথমিকভাবে একজন সন্দেহভাজন শনাক্ত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ওই ব্যক্তির ছবি প্রকাশ করে সাধারণ জনগণকে তথ্য সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য রাজধানীতে জোরালো অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

যদি কেউ ওই ব্যক্তির সম্পর্কে তথ্য রাখে বা তার অবস্থান জানে, তাহলে পুলিশ মোবাইল নম্বর 01320040080 (মতিঝিল ডিসি) বা 01320040132 (ওসি পল্টন) অথবা জরুরি নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তথ্য প্রদানকারীদের উপযুক্ত পুরস্কৃত করা হবে।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০