সর্বশেষ

জাতীয়

বিকেল চারটায় সিইসির ভাষণ রেকর্ড; তফসিল ঘোষণার সময় জানা যায়নি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আজ বুধবার বিকেল চারটায় রেকর্ড করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে ঘোষণা করা হবে- সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইসি সচিব জানান, ভাষণ রেকর্ডের আগে কমিশন একটি বৈঠকে বসবে এবং সেখানেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সিদ্ধান্ত পাওয়ার পরই সাংবাদিকদের জানানো হবে।

প্রথা অনুযায়ী, বিটিভি ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি, যেখানে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা হবে, তাই উভয় তফসিল একসঙ্গে ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এবং তিনি কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন