সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ শুরু

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আজ থেকে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু করেছে।

প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ারা সাদাত।


শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রশিক্ষণে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন পেশাজীবি সাংবাদিক।


প্রশিক্ষণ অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুছ এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ জেলার নয়টি উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০