সর্বশেষ

জাতীয়

৮২২৬টি ‘অধিক’ এবং ২০,৪৩৭ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। দেশের ৩০০ সংসদীয় আসনে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রের জন্য পুরুষ ভোটারের জন্য ১টি করে, নারীর জন্য ১টি করে ভোটকক্ষ থাকবে। এতে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২,৪৪,৬৪৯। এছাড়া অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি নির্ধারণ করা হয়েছে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এসব কেন্দ্রের ঝুঁকিপূর্ণতার রিপোর্ট দিয়েছে। তাদের তথ্য অনুযায়ী ৮,২২৬টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং ২০,৪৩৭টি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। এসবি কেন্দ্রের নিরাপত্তা মূল্যায়নে ভৌত অবকাঠামো, থানার দূরত্ব, প্রভাবশালী ব্যক্তিদের অবস্থান, সীমান্তবর্তী অবস্থান ও সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকা বিবেচনা করেছে।

নির্বাচন কমিশন এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা বাহিনী মোতায়েন করবে। পূর্বের নির্বাচন অনুযায়ী, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজনের মতো অতিরিক্ত নিরাপত্তা সদস্য রাখা হবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনী, র‍্যাব এবং পুলিশ নির্বাচনে মোতায়েন থাকবে। বিজিবি সীমান্তে কমপক্ষে ২০–২৫ জন সদস্য রাখা হবে। র‍্যাব ভ্রাম্যমাণ টিম হিসেবে কাজ করবে এবং ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করবে। সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের নিরাপত্তা দেখবে। নৌবাহিনী ও কোস্টগার্ডও নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার রোধ, সাইবার বুলিং প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, নাশকতা প্রতিরোধ ও তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

ইসি জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন