সারাদেশ
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান কৃতকার্য হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় এলাকা থেকে বুধবার রাতে বনবিভাগের সদস্যরা ৮৬০ কেজি পরিত্যক্ত শামুক জব্দ করেছেন।
শ্যামনগরে বন বিভাগের অভিযানে ৮৬০ কেজি শামুক উদ্ধার
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৩:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান কৃতকার্য হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় এলাকা থেকে বুধবার রাতে বনবিভাগের সদস্যরা ৮৬০ কেজি পরিত্যক্ত শামুক জব্দ করেছেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে সংগ্রহ করা শামুকগুলো বিক্রির উদ্দেশ্যে মুন্সিগঞ্জে মজুদ রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন।
জব্দকৃত শামুকগুলো বৃহস্পতিবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনা নদীতে অবমুক্ত করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক জানান, 'সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য এমন অভিযান অব্যাহত থাকবে।'
২৫৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর