সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এনপিপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল শহরে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন আদায়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি ও লিফলেট বিতরণ করেছে।

রবিবার (২৩ নভেম্বর) জেলা শহরের আদালত চত্বর, পুরাতন বাস টার্মিনাল এবং রূপগঞ্জ বাজার এলাকায় এসব কর্মসূচি পরিচালনা করা হয়।

এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী এবং সমর্থকদের নিয়ে প্রচারণা চালানো হয়। স্থানীয় ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল ইসলাম খানসহ শ্রমিক শাখার সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিক নেতা হাবিবুর রহমান, যুব ফ্রন্টের সভাপতি অপু আহমেদ এবং মহিলা নেত্রী সালমা বেগম, ববিতা খানম, হীরা বেগম ও ডেইজি আক্তার প্রমুখ।

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন