সর্বশেষ

জাতীয়

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন। ড্রুকএয়ারের একটি বিশেষ ফ্লাইটে সকাল ৮টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আগমনে তাকে লাল গালিচা সংবর্ধনা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত আলোচনা করেন। বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে ভুটানের প্রধানমন্ত্রীকে সাময়িক সালাম মঞ্চে নেওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি প্রদান ও গার্ড অব অনার দেওয়া হয়।

সরকারি কর্মসূচি অনুযায়ী, সম্মাননা গ্রহণের পর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইতে স্বাক্ষর করার কর্মসূচি রয়েছে তার।

বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। পরে বিকেল ৩টার দিকে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেবেন।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

৩২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন