সর্বশেষ

জাতীয়

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সব প্রাকৃতিক দুর্যোগ ও সংকট মুহূর্তে বলিষ্ঠ ভূমিকার কারণে সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসকে ঘিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তারেক রহমান।

বার্তায় তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের পরিবার-পরিজনের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক গঠন হয়। ফলে এ দিনটি স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে স্মরণ করে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়।

তারেক রহমান উল্লেখ করেন, রণাঙ্গনে সশস্ত্র বাহিনীর অসীম সাহসিকতা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী আজও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে দেশের আন্তর্জাতিক মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেন। তার সময়েই বাহিনী বিশ্বের আধুনিক রাষ্ট্রগুলোর সেনাবাহিনীর সমকক্ষ হিসেবে বিকশিত হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী থাকাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বাহিনী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরশ্রেষ্ঠ সাত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সফলতা কামনা করেন।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন