সর্বশেষ

শিক্ষা

এইচএসসি–আলিমসহ সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে সর্বাধিক আবেদন আসে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম আবেদন জমা পড়ে বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি আবেদন করা হয়েছে। গত ১৬ অক্টোবর মূল ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে আবেদন ফি ছিল ১৫০ টাকা।

উল্লেখ্য, চলতি বছরে দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। মোট পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেন ৫ লাখ ৮ হাজার ৭০১ শিক্ষার্থী। ছাত্রীদের পাসের হার ছিল ৬২ দশমিক ৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন