সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

চট্টগ্রামে অস্ত্রধারী দেখামাত্র গুলি করার নির্দেশ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে সিএমপির সব থানার কর্মকর্তা ও টহল টিমকে এ নির্দেশনা দেন তিনি।

রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'অস্ত্রধারী সন্ত্রাসীরা আবারও চট্টগ্রামকে অন্ধকার যুগে ফেরাতে চাচ্ছে। এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। প্রয়োজনে কয়েকজন সন্ত্রাসীকে মেরে ফেলতে হলেও তা করা হবে, কিন্তু চট্টগ্রামকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হতে দেব না।'

সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কমিশনার কয়েক দফা বেতার বার্তায় নির্দেশ দেন। বার্তায় তিনি বলেন, 'শটগান নয়, চায়না রাইফেলও নয়- এখন এসএমজি ব্রাশফায়ার মোডে থাকবে।' একই সঙ্গে টহল টিমগুলোকে এসএমজির পাশাপাশি শিশা শটগান, দুটি গ্যাসগান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে স্থায়ী চেকপোস্টের সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১৩টি করার নির্দেশও দেন সিএমপি কমিশনার।

বেতার বার্তায় তিনি পুলিশ সদস্যদের দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারায় আত্মরক্ষার আইনি অধিকার স্মরণ করিয়ে দিয়ে বলেন, সব দায়িত্ব তিনি নিজে বহন করবেন।

চট্টগ্রামে সম্প্রতি একাধিক গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষিতে এ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর নগরীর বায়োজিদ বোস্তামী থানার চালিতাতলীতে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। ওই ঘটনায় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এর পরদিন একই এলাকায় আরও একজন গুলিবিদ্ধ হন, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এর আগে গত ১৩ আগস্ট আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযানে যাওয়া বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা কুপিয়ে আহত হন। ওই সময়ও পুলিশি অভিযানে অস্ত্র উঁচিয়ে ধরলে ‘দেখামাত্র গুলি’ চালানোর নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার।

তবে এর আগের এক ঘটনায় কমিশনারের বেতার বার্তা ফাঁস হওয়ায় এক পুলিশ সদস্য, অমি দাশ, গ্রেফতার হন। অনুমতি ছাড়া বার্তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন