সর্বশেষ

জাতীয়

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন ভর্তি এক হাজারের বেশি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন রোগী।

বুধবার (৫ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, ঢাকা উত্তর সিটিতে তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।

এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রামে ৯৯ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫১ জন, দক্ষিণ সিটিতে ১৫২ জন, খুলনায় ৬৮ জন, ময়মনসিংহে ৭০ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

গত একদিনে ৯৫৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৭১ হাজার ৪৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৭৫ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৩০২ জন।

এর আগে ২০২৪ সালে দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারান এক হাজার ৭০৫ জন, আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন