সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (গতকাল) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল।

সভায় আরও বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. বেলাল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাষ্টার) এবং দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম. এরাজ্জাক।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দৌলতপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন