সর্বশেষ

সারাদেশ

কন্যা সন্তানের জন্ম : ক্ষোভে নবজাতককে হত্যা, মা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে পরপর তিন কন্যা সন্তানের জন্মের কারণে মা শারমিন আক্তার (৩২) তার নবজাতক কন্যা শিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

সোমবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম জানান, শিশুটির বাবা ইব্রাহিম খলিল (৪২) সোমবার রাত ৮টার দিকে থানায় এসে নবজাতক নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গিয়ে শিশুর মা শারমিন আক্তারের সঙ্গে কথা বলে।

জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন যে, তাদের আগেই পাঁচ বছর ও দেড় বছরের দুই কন্যাসন্তান রয়েছে। পরপর কন্যা সন্তানের জন্মের কারণে মানসিক চাপে পড়ে তিনি ক্ষোভের বশে নবজাতক শিশুটিকে বাড়ির পাশের খালে ফেলে দেন।

পুলিশ খালের কচুরিপনার মধ্যে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃতপ্রায় অবস্থায় থাকায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার, ডিবি ও পিবিআই কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

মৃত শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শারমিন আক্তারকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

৩৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন