সর্বশেষ

জাতীয়

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এ সময় চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে।

অন্যদিকে, ঢাকায় ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কিছু আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়ে-তে অপেক্ষমাণ রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র জানিয়েছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়ে-তে অপেক্ষমাণ রয়েছে।

এছাড়া, ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। অন্যদিকে, দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগো ফ্লাইটটি কলকাতায় অবতরণ করেছে। শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ABY514 ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে আসা ক্যাথি প্যাসিফিক এয়ালাইন্সের CPA049 ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ না করে চক্কর দিচ্ছে চট্টগ্রামের আকাশে।

এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে, ইউএস-বাংলার একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকায় উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।

অন্যদিকে, শনিবার বেলা ৩টা ৩১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটটি ৩৯৬ যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি নজরদারিতে রাখা হচ্ছে। যাত্রী নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার অগ্নিনির্বাপণ কাজ শেষ হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন