সর্বশেষ

জাতীয়

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ল, সয়াবিন তেলে ৬ টাকা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের ভোজ্যতেল বাজারে আবারও দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা, খোলা সয়াবিনের দাম ৩ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী:

বোতলজাত সয়াবিন তেল: প্রতি লিটার ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা
খোলা সয়াবিন তেল: প্রতি লিটার ১৭৪ টাকা থেকে বেড়ে ১৭৭ টাকা
পাম তেল: প্রতি লিটার ১৫০ টাকা থেকে বেড়ে ১৬৩ টাকা
৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল: ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে

 

এর আগে, গত আগস্টে তেলের দাম বাড়ানো নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তখন ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও, বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দেয় মাত্র ১ টাকা বৃদ্ধির। এতে অসন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীরা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বাজারে কার্যত পুরোনো দামই বজায় রাখেন।

তবে এবার ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বৈঠকের মাধ্যমে সম্মতিতেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন