সর্বশেষ

সারাদেশ

বিজয়নগরে অতিরিক্ত মদপানে দু'জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদপানের কারণে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার এবং সুধা দাসের ছেলে সৌরভ দাস।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে তারা অতিরিক্ত মদপান করলে অসুস্থ হয়ে পড়েন। পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। অপরদিকে, শ্রীনিবাস মালাকার নিজ বাড়িতেই মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন