সর্বশেষ

জাতীয়

মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ইন্টারনেট সংযোগ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিকেল পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অলিউর রহমান ফেনীর পরশুরাম উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি ঢাকার ফকিরাপুল ১ নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন এবং একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেলে নিয়ে আসা সহকর্মী মো. সুমন জানান, দিলকুশা এলাকায় রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেটের তার টাঙানোর সময় অলিউর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলেও শেষ রক্ষা হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০