সর্বশেষ

জাতীয়

দগ্ধ ফায়ার কর্মীদের চিকিৎসায় কোনো গাফিলতি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “চারজন ফায়ার ফাইটার বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আন্তর্জাতিক মানের এই হাসপাতালে চিকিৎসক ও সংশ্লিষ্টরা সর্বোচ্চ সেবা দিতে কাজ করছেন। আমরা তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।”

উপদেষ্টা আরও বলেন, দগ্ধদের চিকিৎসায় কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা এবং নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন জানান, দগ্ধদের চিকিৎসায় বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। তিনি বলেন, “রোগীদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে আবেগ নয়, বিজ্ঞানের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রসঙ্গত, সোমবার গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হন ফায়ার সার্ভিসের চারজন সদস্য ও একজন কর্মচারী।

চিকিৎসাধীন ফায়ার কর্মীরা হলেন:

ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম – ৪২% দগ্ধ
ফায়ার ফাইটার শামীম আহমেদ – ১০০% দগ্ধ
ফায়ার ফাইটার মো. নূরুল হুদা – ১০০% দগ্ধ
ফায়ার ফাইটার মো. জয় হাসান – ৫% দগ্ধ
এছাড়া কেমিক্যাল গুদামের কর্মচারী আল আমিন বাবু (৯৫% দগ্ধ) চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন