সর্বশেষ

জাতীয়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব দাবি ইসি কর্মকর্তাদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পেতে চান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন জানান, ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে এ সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হবে।

মনির হোসেন আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে বিভিন্ন সুপারিশ দেওয়া হয়েছে এবং কমিশন এসব সুপারিশ ইতোমধ্যে গ্রহণ করেছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিটিও ভালো নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেছে।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়নের পক্ষ থেকে তিনটি মূল দাবির পাশাপাশি নির্বাচনকে আরও সুন্দর ও কার্যকর করার জন্য বেশ কিছু পরামর্শও প্রদান করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—নতুন পদ সৃজন, পদোন্নতি, প্রয়োজনীয় লজিস্টিক সহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে দ্রুত কার্যক্রম গ্রহণ; পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে স্থানান্তর করার সুপারিশ করা হয়েছে।

এ সময় অ্যাসোসিয়নের সদস্যসচিব মোহাম্মদ মতিয়ুর রহমান, উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন