সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কা, আহত ৮ সেনাসদস্য

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুর উপজেলায় সেনাবাহিনীর একটি টহল ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক।

এতে গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায় এবং ৮ জন সেনাসদস্য আহত হন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর টহলে থাকা সেনাবাহিনীর একটি দল মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ট্রাক পেছন থেকে তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহন রাস্তার পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই সেনাবাহিনীর আট সদস্য আহত হন।

তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন