জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির প্রবণতা কিছুটা কমলেও এখনো এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি মব ভায়োলেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির প্রবণতা কিছুটা কমলেও এখনো এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তিনি বলেন, “বিচ্ছিন্নভাবে এখনও কিছু এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে।”
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে নতুন করে ২৭ হাজার ৬৩৭ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন বাহিনীতে। এর মধ্যে—
পুলিশে নিয়োগ পেয়েছেন: ১৫,৮৫১ জন
বিজিবিতে: ৪,৪৬৯ জন
আনসারে: ৫,৫৫১ জন
কারা পুলিশে: ১,৫৫৮ জন
ফায়ার সার্ভিসে: ২০৮ জন
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন নির্দোষ কেউ হয়রানির শিকার না হন। তবে যারা অপরাধে জড়িত, তাদের কোনোভাবেই ছাড়া যাবে না।”
৪৮০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর