সর্বশেষ

জাতীয়

রোহিঙ্গা সংকটে আঞ্চলিক সমাধানে মালয়েশিয়ার ভূমিকা চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আঞ্চলিক সমাধান খুঁজতে মালয়েশিয়ার কৌশলগত অবস্থান ও আসিয়ান নেতৃত্বের গুরুত্বকে কাজে লাগাতে চায় বাংলাদেশ।

মালয়েশিয়া সফর শেষে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা এবং আসিয়ান সভাপতির দায়িত্বে থাকায় মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি, তারা এই আলোচনায় প্রভাব বিস্তার করবে, যাতে একটি টেকসই সমাধানে পৌঁছানো যায়।”

ড. ইউনূস সতর্ক করে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যকার চলমান সংঘর্ষের ফলে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। গত ১৮ মাসে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর সঙ্গে আগে থেকেই অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গা মিলিয়ে সংকটটি আরও জটিল আকার ধারণ করেছে।

সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হিসেবে ড. ইউনূস উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা রক্ষণাবেক্ষণে অর্থায়ন বন্ধ করে দিয়েছে, যা বাংলাদেশের জন্য “একটি বিশাল সংকট” সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, আসন্ন কয়েক মাসের মধ্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব সম্মেলনে সম্ভাব্য কূটনৈতিক ও মানবিক সমাধান নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন