সর্বশেষ

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১১ আগস্ট) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হাসান। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হত্যাকাণ্ডে অংশ নেওয়া এক ব্যক্তি নীল রঙের শার্ট পরিহিত ছিলেন, যিনি হচ্ছেন গ্রেপ্তারকৃত আরমান। গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা মূলহোতাসহ এ পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগর পুলিশ ৬ জনকে ও র‌্যাব ৩ জনকে গ্রেপ্তার করেছে।

এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে স্বাধীন নামে একজনকে এবং পরে কিশোরগঞ্জ থেকে শহিদুল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এবং পরিবার নিয়ে গাজীপুরে বসবাস করতেন।

ঘটনার পর নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একে একে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন