মৃতের সংখ্যা নিয়ে গুজবে বিশ্বাস করবেন না : আইএসপিআর
বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ তৎপরতায় দ্রুত সাড়া দিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বুধবার দুপুরে জানান, ঘটনার পর থেকেই সেনাবাহিনী কোনও পূর্ব নির্দেশনা ছাড়াই অবিলম্বে তদন্ত শুরু করেছে এবং তদারকি করছে।
তিনি বলেন, "আমাদের সন্তানদের বিষয় নিয়ে কোনও তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস নেই। আমি নিজে ও আইএসপিআর টিম ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলাম।"
লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা আরও বলেন, “আইএসপিআর পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি যে, যেকোনো গণমাধ্যম এ বিষয়ে তদন্ত করতে পারে। তারা সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারবেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত আছি এবং প্রয়োজনীয় সব সাহায্য প্রদান করব।”
তিনি উল্লেখ করেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এসব গুজবে অযথা বিশ্বাস করছেন।”
৩৯২ বার পড়া হয়েছে