সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

আহতদের সহায়তায় বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাচ্ছে ভারত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ আহতদের চিকিৎসায় সহায়তা পাঠাচ্ছে ভারত।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানান, মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দুজন অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি ছোট নার্সিং দলের। চিকিৎসাসামগ্রী ও অত্যাধুনিক সরঞ্জামও পাঠানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও চিকিৎসক পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুর্ঘটনার পর পরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার সন্ধ্যায় এক্স-এ দেওয়া বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, "এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।"

বিবিসি জানায়, দুর্ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বেশিরভাগ আহতের শরীর মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় বার্ন চিকিৎসায় দক্ষ বিশেষজ্ঞ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধপত্র জরুরি ভিত্তিতে প্রয়োজন। এই অনুরোধ পাওয়ার পর ভারত তাৎক্ষণিকভাবে সহায়তার সিদ্ধান্ত নেয় এবং মঙ্গলবারই চিকিৎসক দল পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করে।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন