সর্বশেষ

জাতীয়

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে চারজন আহতকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান দুপুর ২টার কিছু পরে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে আছড়ে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলের দিকে রওনা হন।

ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমানবাহিনী এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

৪১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন