সর্বশেষ

সারাদেশ

তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট
রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের পর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন জুবায়ের। তাঁর পরিচালনায় নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং নতুন দায়িত্ব গ্রহণ করেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: মো. মনির হোসেন
সাধারণ সম্পাদক: দিলিপ শর্মা
যুগ্ম সাধারণ সম্পাদক: ইমরান হোসেন
সাংগঠনিক সম্পাদক: সাদ্দাম হোসেন
ক্যাশিয়ার: মো. কবির হোসেন
প্রচার সম্পাদক: মো. সেলিম মিয়া
সমাজকল্যাণ সম্পাদক: সুজন আহমদ
দপ্তর সম্পাদক: মো. শুক্কুর আলী
ক্রীড়া সম্পাদক: লিটন আহমদ
মহিলা বিষয়ক সম্পাদক: পারভীন আক্তার
সদস্য: আব্দুল মুনাফ ও মো. সিরাজুল ইসলাম

শপথ অনুষ্ঠানে তামাবিল স্থলবন্দরের সকল শ্রমিক সদস্য ছাড়াও পাথর আমদানিকারক গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায়ে দৃঢ়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

৩৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন