সর্বশেষ

সারাদেশ

তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবে না: বান্দরবান জেলা যুবদল

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বান্দরবান জেলা যুবদল।

বৃহস্পতিবার বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, “যদি কোনো কুচক্রী মহল বা ষড়যন্ত্রকারী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার সাহস দেখায়, তবে যুবদল তার জবাব দাতভাঙা ভাষায় দেবে।”

তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার সুযোগে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিএনপি এবং যুবদলের নেতাকর্মীদের ওপর সারা দেশে হামলা চালানো হচ্ছে, পাশাপাশি মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দলটির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে।

জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আমিন উল্লাহ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমরসহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন