সর্বশেষ

অর্থনীতি

জুলাইয়ের শুরুতেই রেমিট্যান্সে ইতিবাচক ইঙ্গিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের অর্থনীতিকে সচল ও স্থিতিশীল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বরাবরই একটি বড় সহায়কের ভূমিকা পালন করে আসছে।

গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের শুরুতেও অর্থনীতির এই খাতে এসেছে আশাব্যঞ্জক সাড়া। সদ্য সমাপ্ত জুন মাসের চাঙা রেমিট্যান্স প্রবাহের পর জুলাই মাসের প্রথম ছয় দিনেই প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি জুলাইয়ের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৪ শতাংশ বেশি। গত বছর এ সময় রেমিট্যান্স এসেছিল ৩৭১ মিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরেও প্রবাসীরা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এই সময়ে তারা দেশে পাঠিয়েছেন সর্বমোট ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে রেমিট্যান্স আয়ের সর্বোচ্চ মাইলফলক। এটি আগের অর্থবছর (২০২৩-২৪)-এর ২৩.৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২৬.৮০ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের মধ্যে বাড়তি আস্থা, বৈধ চ্যানেল ব্যবহারে উৎসাহ এবং রাজনৈতিক স্থিতিশীলতা সব মিলিয়ে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন