সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরিচা ইউনিয়নের বৈরাগীর চর গ্রামের রবিবার (৬ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রঞ্জনা খাতুন (২০) স্থানীয় একজনের স্ত্রী।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার দিন দুপুরে স্বামী মিলন হোসেনের সাথে রঞ্জনা খাতুনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর স্বামী বাড়ি থেকে চলে গেলে রঞ্জনা নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের কারণে রঞ্জনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে এই ঝগড়ার পরপরই এই ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় নানা কুসংস্কার ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

৪৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন