সর্বশেষ

সারাদেশ

সরাইলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, মিলল মসজিদের দোতলায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের একদিন পর রবিবার (৬ জুলাই) সকালে স্থানীয় একটি মসজিদের দোতলায় রক্তাক্ত অবস্থায় ৯ বছরের শিশু ময়নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, শনিবার থেকে নিখোঁজ ছিল ময়না। পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে মসজিদের মক্তবে আরবি পড়তে আসা শিক্ষার্থীরা দোতলায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আলামত সংগ্রহের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওসি আরও জানান, দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

৩৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন