সর্বশেষ

সারাদেশ

মুরাদনগরে মা-ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের, গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনার দুই দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্বজনদের অনুপস্থিতিতে জানাজা শেষে পুলিশি পাহারায় তিনজনের মরদেহ দাফনের পর শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে থানায় মামলা করেন নিহত রোকসানা আক্তার রুবির মেয়ে রিক্তা আক্তার।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মোট ৬৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৫ জন অজ্ঞাতনামা। মামলার পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- কড়ইবাড়ি গ্রামের মো. সবির আহমেদ (৪৮) এবং মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

এর আগে, শুক্রবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে রাত সাড়ে ৮টার দিকে কড়ইবাড়ি কবরস্থানে পুলিশি পাহারায় তাদের দাফন সম্পন্ন হয়। তবে স্থানীয়দের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া জানাজায় তেমন কেউ অংশ নেননি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মোবাইল ফোন চুরি ও মাদক ব্যবসার অভিযোগ তুলে স্থানীয়দের একদল উত্তেজিত জনতা একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যা করে। নিহতরা হলেন- খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। এ ঘটনায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫), যিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মাহফুজুর রহমান আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

৩৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন