সর্বশেষ

শিক্ষা

আজ থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম দিন সাধারণ ৯টি বোর্ডের আওতায় বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএম/বিএমটি) বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। সব বোর্ডে পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ২৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরপরই রয়েছে রাজশাহী (১ লাখ ৩৩ হাজার ২৪২), যশোর (১ লাখ ১৬ হাজার ৩১৭), কুমিল্লা (১ লাখ ১ হাজার ৭৫০), চট্টগ্রাম (১ লাখ ১৩৫), দিনাজপুর (১ লাখ ৩ হাজার ৮৩২), ময়মনসিংহ (৭৮ হাজার ২৭৩), সিলেট (৬৯ হাজার ৬৮৩) এবং বরিশালে (৬১ হাজার ২৫) পরীক্ষার্থী।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যেই পরীক্ষা নেওয়া হচ্ছে বিধায় স্বাস্থ্যবিধি রক্ষায় বোর্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং কেন্দ্রের ভেতর ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের ওষুধ ছিটানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রের বাইরে ভিড় এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে পরীক্ষা দেরিতে শুরু হলে সেই অনুপাতে অতিরিক্ত সময় দেওয়া হবে।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন