লোহাগড়ায় এনপিপির মতবিনিময় সভা, নতুনদের যোগদান
রবিবার, ২২ জুন, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেলে লোহাগড়া উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, "সাধারণ মানুষের অধিকার আদায়ে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনপিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, নড়াইল জেলা কমিটির সভাপতি শরীফ মনির হোসেন, লোহাগড়া উপজেলা কমিটির সহ-সভাপতি বদরুল আলম খান ও সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান।
সভায় জেলা ও উপজেলা শাখার দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভা শেষে নড়াইল জেলা শ্রমিক দলের সদস্য নুরুল ইসলাম তার সহযোগী দলীয় কর্মীদের নিয়ে বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টিতে (এনপিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
৩৮৫ বার পড়া হয়েছে