সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশপটুয়াখালীর মহিপুরে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
মেলান্দহে ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত
সিলেটে ডিসি’র বিরুদ্ধে মামলার অনুমতি চায় আদালত
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র তৎপরতা
ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
রাজনীতি

শেখ হাসিনা তার পিতার পথেই হেঁটেছেন: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিবুর রহমানের দেখানো একদলীয় শাসনের ধারাই অনুসরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে, কালাকানুনের মাধ্যমে সংবাদপত্র ও সাংবাদিকদের উপর দমন পীড়ন চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। ওইদিন সব রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল গঠন করা হয় এবং মাত্র চারটি সরকারপন্থী পত্রিকা ছাড়া সব সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। এই পদক্ষেপের ফলে বহু সংবাদকর্মী বেকার হয়ে পড়েন এবং পরিবার-পরিজনের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ডে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যার গুরুত্বপূর্ণ উপাদান মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা-পরবর্তী সময়ে ক্ষমতাসীনরা সেই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাকশাল কায়েম করে বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করে দেয়।

তারেক রহমান উল্লেখ করেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন এবং বাকশালের সব অগণতান্ত্রিক আইন বাতিল করেন।

তিনি বলেন, সাবেক সরকার সংবাদমাধ্যমের কণ্ঠরোধে নানা আইনি কৌশল গ্রহণ করেছে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার বদলে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কঠোর আইন প্রণয়ন করে সাংবাদিকদের হয়রানি করা হয়েছে। ফলস্বরূপ, দেশের সংবাদকর্মীরা আতঙ্ক ও চাপের মধ্যে দায়িত্ব পালন করে আসছেন।

তারেক রহমান আরও বলেন, বর্তমানে কিছুটা গণমাধ্যম স্বাধীনতা ফিরে পেলেও, এখনও ফ্যাসিবাদী চেতনা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। মতপ্রকাশের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শেষে তিনি বলেন,
“সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। এই স্বাধীনতা নিশ্চিত না করা গেলে জনগণের প্রকৃত মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হয় না।”

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন