সর্বশেষ

সারাদেশ

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র তৎপরতা 

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জ্বালানী তেল পাচার প্রতিরোধে বিশেষ নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তার কারণে সীমান্ত দিয়ে তেল পাচারের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনে পোরশা উপজেলার নীতপুর বিওপিতে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যও বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানিয়েছেন, তেল পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন