সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বিএসএফ সদস্য ফেরত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বুধবার, ৪ জুন, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ের এক বৈঠকে তাকে ফেরত দেওয়া হয়। বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে জানা যায়, সীমান্ত সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা ছাগল চরানোর সময় ভারতের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তিকে (৪৩) বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখেন। তিনি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তার কাছে অস্ত্র ও গোলাবারুদ ছিল।
স্থানীয়রা বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়। এরপর বিজিবি কর্তৃপক্ষ নিয়ম মেনে পতাকা বৈঠকের আয়োজন করে এবং ভারতীয় কর্মকর্তাদের কাছে গনেশ মুর্তিকে হস্তান্তর করে।
বৈঠকে বিজিবি পক্ষ থেকে বিএসএফ সদস্যের অনুপ্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।
৩১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর