সর্বশেষ

অর্থনীতি

অনলাইনে পণ্য বিক্রয়ে ভ্যাট তিন গুণ: বাজেটে বড় ধাক্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইন পণ্য বিক্রেতাদের জন্য এসেছে দুঃসংবাদ।

অনলাইনে বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে সরকার, যা এই খাতের ব্যবসায়ীদের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

সোমবার (২ জুন) সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, “অনলাইন পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কমিশনের ওপর বর্তমানে ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়ে থাকে। এবার তা বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।” এতে অনলাইন কেনাকাটায় খরচ বাড়বে এবং এর প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপরও।

এছাড়া নতুন অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে।

৫৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন