সর্বশেষ

জাতীয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন শেখ সাদী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, দেশের প্রিয় সেনানায়েক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জনপ্রিয় নেতা ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী।

ফেসবুক ভেরিফাইট পেইজে শেখ সাদী এই শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, ৩০ মে, বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ দিন। এই দিনে ১৯৮১ সালে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, দেশের প্রিয় সেনানায়েক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মমভাবে দেশবিরোধী চক্রান্তের শিকার হয়ে শাহাদাৎ বরণ করেন।

শেখ সাদী বলেন, এই দিনটি আমাদের জন্য গভীর ভাবাবেগ ও আত্মত্যাগের স্মারক। জিয়াউর রহমান ছিলেন সাহসী, দূরদর্শী ও মাটি ও মানুষের সত্তার প্রতিনিধিত্বকারী এক নেতা। তাঁর আদর্শ ও সংগ্রাম আজও আমাদের প্রেরণা। বিশেষ করে যখন আবারও স্বাধীনতা ও গণতন্ত্রের সংকটে ভুগছে দেশ, তখন তাঁর দেখানো পথ, তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের জন্য অমূল্য সম্পদ।

আজকে প্রতিটি মাঠ, প্রান্তর ও জনসম্মুখে উচ্চারিত হয়—
"এই দেশ জিয়াউর, এই পতাকা জিয়াউর, গণতন্ত্রের প্রাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান"।
এবং এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে, আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ।

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দেশের প্রতিটি মানুষের জন্য তাঁর আত্মত্যাগের মূল্যান্বিত স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।

৪৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন