সর্বশেষ

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীসহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা, হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ এই রিমান্ড আবেদন দাখিল করেন। বিষয়টি শুনানির জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে।

মামলার অন্য তিন আসামি হলেন—আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত এবং এম এ এস শরীফ।

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা থেকে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক করা হয় সুব্রতের দুই ঘনিষ্ঠ সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে আজ চারজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানানো হয়।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন