সর্বশেষ

জাতীয়

আফতাবনগরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের পাঁচজন দগ্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৭ মে, ২০২৫ ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে, আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকার একটি ভবনের নিচতলায়। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী মো. শরীফ।

দগ্ধরা হলেন- মো. তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মানসুরা আক্তার (৩৫) এবং তাদের তিন মেয়ে তানিশা (১১), মিথিলা (৭) ও তানজিলা (৪)। তোফাজ্জল পেশায় একজন দিনমজুর এবং তিনি পরিবার নিয়ে ওই বাসায় বসবাস করতেন। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, পাঁচজনই গুরুতর দগ্ধ হয়েছেন। তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, তার স্ত্রীর ৬৭ শতাংশ, তানজিলার ৬৬ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ এবং তানিশার ৩০ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সবারই অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা এবং গ্যাস লাইন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
 

৪৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন