নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি নয়: আইজিপি বাহারুল আলম
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১০:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাফ জানিয়ে দিয়েছেন, কাউকে অহেতুক হয়রানি করার উদ্দেশ্যে মামলা দেওয়া যাবে না।
তিনি বলেন, "৫ আগস্টের পর আমরা লক্ষ্য করেছি, একটি গোষ্ঠী মূল আসামির পাশাপাশি নিরীহ ব্যক্তিদেরও মামলায় জড়াচ্ছে। বিষয়টি আমাদের নজরে রয়েছে এবং এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সোমবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপি আরও জানান, আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’। এবারের পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পুলিশ প্রধান বলেন, “অনাড়ম্বর নয়, আমরা চাই একটি কার্যকর ও ফলপ্রসূ পুলিশ সপ্তাহ পালন করতে। এজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
এছাড়া, এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা পুলিশ সম্পর্কে নিজেদের মতামত ও পরামর্শ দিতে পারেন বলে জানান বাহারুল আলম।
৩৫৪ বার পড়া হয়েছে