জাতীয়
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে একদিনের সফরে ঢাকা আসছেন।
ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জোয়েল বি. ভোয়েলে
ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১০:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে একদিনের সফরে ঢাকা আসছেন।
কূটনৈতিক সূত্র জানায়, তিনি তিন সদস্যের প্রতিনিধি দলসহ সোমবার (২৪ মার্চ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তার সফরসঙ্গীদের অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে রাত ১০টা।
মঙ্গলবার (২৫ মার্চ) তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চীন সফরের পূর্বে প্রধান উপদেষ্টার সঙ্গে এই উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এ সফরে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা হতে পারে।
৩৬৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর