সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য গাজীপুরে গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুর থানার পুলিশ গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম, যা মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে অবস্থিত।

চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে তথ্য পাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই বহুতল ভবনটি ঘেরাও করে। পরে ওই ভবনের চার তলার ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয় এবং শ্রীপুর থানায় নিয়ে আসা হয়। পরে বাড়িটিতে আরও কোনো অপরাধী বা মামলার আসামি লুকিয়ে থাকতে পারে, সন্দেহে পুলিশ নতুন করে অভিযান চালায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

৫৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন